সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত,, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপি বলেছেন, ‘করবো সমবায় গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এটি কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। দেশপ্রেম ইমানের অঙ্গ। প্রতিটি মানুষ নিজের দেশকে ভালোবাসে। আমরা একটি দেশে বাস করি। আমরা নিজের শোয়ার কক্ষকে যতটা নিরাপদ মনে করি দেশকেও ততটা নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা যদি পরিবারকে, সমাজকে ভালো রাখতে চাই তাহলে দেশকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে।

গত রোববার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সমবায় মেলার উদ্বোধন করা হয়।

সে জন্য প্রধানমন্ত্রী বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ। এ স্লোগান দেয়া একজন রাষ্ট্র নায়কের অনেক ঝুকিপূর্ণ। তারপরও তিনি দেশপ্রেমকে আলিঙ্গণ করেছেন, ধারণ করেছেন। সেজন্যই সত্য কথাগুলো অবলিলায় বলে যাচ্ছেন। এটি আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। আমরা দেশকে ভালোবাসবো। রাজনীতি থাকবেই। ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো। এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য। মাঝে মাঝে কিছু দুষ্ট লোক দুষ্টামি করবে। কিন্তু জনগণ ঠিকই আবার বুঝতে পারবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখনই কেউ সীমানা লঙ্ঘন করেছে তখনই মানুষ সম্মিলিতভাবে তাদের প্রতিহত করেছে। এখান থেকে আমাদের শিখতে হবে।

হবিগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সমবায় মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. রনি মিয়া। সমবায়ী সজীব চন্দ্র গোপের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সমবায়ী অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, মো. নূর ইসলাম, মো. খেলু মিয়া প্রমূখ। এবারের প্রতিপাদ্য ছিল ‘করবো সমবায় গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ

আপডেট সময় : ১১:২৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬