সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত,, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

মনের অসুরত্ব দূর করে জ্ঞান, আলো ও শুভশক্তির বিকাশের মধ্য দিয়ে আলোকিত ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানঘাটে উদযাপিত হয়েছে দীপাবলি উৎসব।

গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্ধকার ও অজ্ঞতার বিপরীতে জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে। সমাজ থেকে অন্ধকার ও অজ্ঞতা দূর হয়ে আলোকিত সমাজ প্রতিষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

মহাশ্মশান কমিটির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও রামকৃষ্ণ মিশন সিলেটের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।

এ সময় উপস্থিত ছিলেন মহাশ্মশান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব, বিভাস শ্যাম যাদন, অরিন্দম দত্ত চন্দন, রাখাল দে, কোষাধ্যক্ষ চন্দন দাশ, দীপক কুমার দাস, হারাধন দে প্রবাস, যিশুকৃষ্ণ দেব জনি, উত্তম ঘোষ ও অরুণ বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে সিলেটের সনাতন ধর্মাবলম্বীরা মহাশ্মশান প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দীপাবলি উৎসবে অংশ নেন।

পরে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সাগরদিঘির পাড়ে মণিপুরী মহাশ্মশানঘাটে আয়োজিত দীপাবলি উৎসবেরও উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক

আপডেট সময় : ০৮:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬