জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি
- আপডেট সময় : ১২:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজারের জল্লারপাড় রোডে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। এশিয়া মার্কেট, লন্ডন ম্যানশন ও মিতালি ম্যানশনের কিছু ব্যবসায়ীর কারণে গোটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। এতে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি, ডেঙ্গুর ঝুঁকি এবং আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়ভাবে উত্থাপিত অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট মার্কেটগুলোর টয়লেটের বর্জ্য নালায় নিষ্কাশন এবং প্লাস্টিক, কাগজসহ বিভিন্ন বর্জ্য ফেলার ফলে এলাকায় আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে। এতে পার্শ্ববর্তী এইচএমসি ইলেকট্রিক্যাল স্টোরসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, ময়লা নিক্ষেপকারী মার্কেটের মালিক ও প্রতিনিধিরা ষড়যন্ত্রমূলকভাবে নিজেরা ময়লা ফেলে এইচএম কর্পোরেশনের মালিক অ্যাডভোকেট মিসবা উল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং সংবাদ প্রচারের মাধ্যমে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সরজমিনে তদন্ত করে বর্জ্য ফেলার প্রকৃত উৎস শনাক্ত, নালা পরিষ্কার, পয়োবর্জ্যের সঠিক নিষ্কাশন এবং ময়লা নিক্ষেপকারী দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।






















