সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সিলেট ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট জৈন্তাপুরে নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তা সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন নয়াবাজার মণিপুরী পাড়ায় মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহ উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ

সুধীজনদের মিলনমেলাজমকালো আয়োজনে কালবেলারপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

জমকালো আয়োজনে সিলেটে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কালবেলার সিলেট কার্যালয় সুধীজনের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সূচনা করেন। এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কালবেলা সময়কে ধারণ করতে পেরেছে বলে পাঠকের কাছে দিন দিন গ্রহণযোগ্যতা বাড়ছে। সমাজের নিপীড়িত, নির্যাতিত, সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে কালবেলা। কালবেলা আগামী দিনেও গণতন্ত্র ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন, কালবেলা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেখছি। মানুষ নিজেদের মতামত প্রকাশ করতে পারছে, সমালোচনা করার সুযোগও পাচ্ছে। কালবেলার প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকাটির সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে। আগামী দিনেও পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মোহাম্মদ তাজউদ্দিন, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশনারের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব ইকবাল, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) মো. সাইফুল ইসলাম, নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সিলেট ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মনিরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, ধরা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, সিলেট ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাজু, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, সিলেট চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম আক্তার ফারুক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুধীজনদের মিলনমেলাজমকালো আয়োজনে কালবেলারপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০২:৩৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬