সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক মতবিনিময় সভায় সিসিক প্রশাসকনতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে সুরমার তীরে মোবাইল ব্যবসার পরিত্যক্ত সামগ্রী সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিয ০১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ গ্রেফতার ০১ কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের ১৮ ও ৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক

সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট
ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম – আব্দুল কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার :

সিলেটে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট বিভাগীয় দল ও ময়মনসিংহ বিভাগীয় দলের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে এবারের এনসিএলের পর্দা উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম। এই মাঠে ইতোমধ্যে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখানকার চমৎকার পরিবেশে খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, এনসিএলে সিলেট অতীতেও চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতেও চ্যাম্পিয়ন হবে। সে লক্ষ্যেই সিলেট বিভাগীয় দলকে প্রস্তুত করা হয়েছে। দলের খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভালো ফলাফল অর্জনের চেষ্টা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে বিসিবির পরিচালক রেদোয়ান আহমদ, বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, বিসিবির কাউন্সিলর ইমতিয়াজ হোসেন তান্না, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়কসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ

আপডেট সময় : ০৯:২০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬