সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময়

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এফআইভিডিবির ‘Young People Building Urban Resilience in Bangladesh’ প্রকল্পের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ২টি করে মোট ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর। এ সময় উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা কবির শেপি, সিসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাহবুবুর রহমান, এফআইভিডিবির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হাসান আহমেদ চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আব্দুর রহিম মল্লিক ও ফরহাদ আহমদ।
ভ্যানগুলো গ্রহণ করেন ১৪ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব মো. মোকাররম হোসেন ও বর্জ্য সুপারভাইজার আবু সুফিয়ান; ২৩ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব বিন্দু মজুমদার ও বর্জ্য সুপারভাইজার পান্ডব দে এবং ২৪ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব প্রীতিশ দাশ ও বর্জ্য সুপারভাইজার বিলাশ দেব।
এ সময় এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী, কমিউনিটি মোবিলাইজার আব্দুল মালেক, রাফি, অপূর্ব, সুবর্ণা, পলি, মনিশা, রাজিয়া, শাকিলা ও আব্দুল আহাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্জ্য বহনকারী ভ্যানগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিভিন্ন এলাকা থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ ও পরিবহনে ব্যবহার করা হবে। এর মাধ্যমে খোলা জায়গা, ড্রেন ও নালা-নর্দমায় বর্জ্য জমে থাকার প্রবণতা কমবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে জলাবদ্ধতা সৃষ্টির ঝুঁকি মোকাবিলায় ভ্যানগুলো সহায়ক ভূমিকা রাখবে।
তারা আরও জানান, এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ

আপডেট সময় : ০৪:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬