সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

Oplus_131072

প্রেস বিজ্ঞাপ্তী:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান উড্ডয়নের পূর্বে পাখি নিয়ন্ত্রণ/তাড়ানোর কাজে ব্যবহৃত এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে বিমানবন্দরের এক ক্লিনার আহত হয়েছেন।

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়ে এলাকায় পাখি নিয়ন্ত্রণ/তাড়ানোর দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য মোঃ মোজাম্মেল হক (শুটার) এবং বিমানবন্দরের ক্লিনার মোঃ রুবেল মিয়া একটি গাড়িযোগে রানওয়ের উদ্দেশ্যে রওনা হন। দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে গাড়িতে অবস্থানকালে আনসার সদস্য মোঃ মোজাম্মেল হক পাখি নিয়ন্ত্রণে ব্যবহৃত এয়ারগানে সীসার কার্তুজ লোড করেন।

পরবর্তীতে গাড়ি থেকে রানওয়েতে নামার সময় এয়ারগানটি লোড অবস্থায় অনাকাঙ্ক্ষিতভাবে গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগলে সেটি ফায়ার হয়। এ সময় এয়ারগান থেকে নির্গত সীসার কার্তুজটি গাড়ির সিট ভেদ করে সামনের আসনে থাকা বিমানবন্দরের ক্লিনার মোঃ রুবেল মিয়ার কোমরের বাম পাশে আঘাত করে। বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আহত মোঃ রুবেল মিয়াকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, আহত ব্যক্তির বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সিলেট জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। এয়ারগানটি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়েতে পাখি নিয়ন্ত্রণ/তাড়ানোর দায়িত্ব পালনের কাজে ব্যবহৃত হয়ে আসছে।

ঘটনায় জড়িত আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে এবং বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা ও পেশাদারিত্ব বজায় রাখাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় নিরাপত্তাবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা যথাযথভাবে অনুসরণের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত

আপডেট সময় : ০৩:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬