সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেট গোয়াইনঘাটে অভিযানে ৪ লিস্টার মেশিন ধ্বংস, জরিমানা দেড় লাখ সিলেট শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা সিলেট আইনশৃঙ্খলা পুলিশের অভিযানে গ্রেফতার ৬১ সিলেট উপশহরে ৪নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে পাঁচ তরুণীসহ আটক ৬ সিলেটে জব্দ হল গরু মহিষসহ ভারতীয় পণ্য সিলেটে বনবিভাগে গাছ কাটার মহোৎসব সিলেট সুনামগঞ্জের ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া সিলেটে জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদকের অভিযান বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিশোধকরা যাবে সিসিকের হোল্ডিং কর

সিলেট শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি :

সিলেটের পর্যটন নগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, ফুটপাত দখলমুক্ত এবং যানজটহীন হিসেবে গড়ে তুলতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ব্যস্ততম স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
 
অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে চলাচলে বিঘ্ন ঘটানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে মোট ৯টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, রাস্তা ও ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনা এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অপরাধে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী ৮টি দোকানকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে ভোক্তা স্বাস্থ্যঝুঁকি তৈরির অপরাধে ‘শ্যামা বেকারি’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
অভিযান শেষে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, “শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে একটি বাসযোগ্য ও সুন্দর শহর পেতে হলে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সচেতনতা ও আইন মেনে চলার বিকল্প নেই।

জনস্বার্থে ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান সামনে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৩:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬