সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সাইফুর রহমান স্মৃতি পরিষদের আলোচনা সভায় রিজভী সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৬৯৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ সিলেটে অভিযান পরিচালনা করে দুই রেস্টুরেন্টকে জরিমানা সিলেট ওসমানী হাসপাতালে নতুন পরিচালক সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত

সিলেট ওসমানী হাসপাতালে নতুন পরিচালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেন। একই সঙ্গে হাসপাতালটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে তার মূল কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনাসদরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ এবং প্রত্যাবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নতুন দায়িত্ব ও প্রত্যাবর্তন সংক্রান্ত পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ওসমানী হাসপাতালে নতুন পরিচালক

আপডেট সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬