সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি
সাংবাদিকতা, সমাজসেবা ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা শ্রেষ্ঠ ও সংগঠক সমাজ উন্নয়নমূলক অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন প্রতিবাদী কবি, সাংবাদিক, শিক্ষানবিশ আইনজীবী, মানবাধিকারকর্মী ও সংগঠক সাদিক হোসেন এপলু।

গত বুধবার (১২ আগস্ট ২০২৬) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দৈনিক ঘোষণা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নাতি, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা’র সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপাসহ বিশিষ্ট সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা

প্রধান অতিথি সৈয়দ মার্গুব মোর্শেদের হাত থেকে সাদিক হোসেন এপলু সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাদিক হোসেন এপলু বলেন, “এ অর্জন আমার একার নয়। এর পেছনে আমার পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং যাঁরা সবসময় উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাঁদের সবার অবদান রয়েছে। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরা, সাধারণ মানুষের কথা বলা এবং সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার দায়িত্ব আরও বেড়ে গেল। এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

আগামী দিনেও সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে কলম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাদিক হোসেন এপলুর এ অর্জনে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সাংবাদিকতা ও সমাজসেবায় পাওয়া এ স্বীকৃতি তাঁর ভবিষ্যৎ কর্মযাত্রায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু।

আপডেট সময় : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬