সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

সিলেটের বিভাগীয় কমিশনার শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বিভাগীয় কমিশনারগণের মধ্য হতে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ এর শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ অনুযায়ী পুরস্কার হিসাবে তিনি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট প্রাপ্ত হবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ নাজমুল হক ২০ জুন ২০২৩ বুধবার স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৩তম বিসিএসের এ কর্মকর্তার শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ার কথা প্রকাশ করা হয়।
অতিরিক্ত সচিব পদমর্যদার এ কর্মকর্তা ৭ নভেম্বর ২০২১ তারিখে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন । তাঁর এ প্রাপ্তির জন্য সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ সালে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। এরপর সরকারের মন্ত্রণালয়, বিভাগ বা রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচিত কর্মচারীদের পুরস্কার দেওয়ার উদ্দেশে শুদ্ধাচার পুরস্কার নীতিমালা-২০১৭ প্রণয়ন করা হয়। শুদ্ধাচার চর্চার ১৮টি ক্ষেত্রে ৫ নম্বার করে মোট ৯০ নাম্বার এবং মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দফতর বা সংস্থার কর্তৃক ধার্য করা অন্যান্য কার্যক্রমে ১০ নাম্বার; মোট ১০০ নাম্বারের মধ্যে একজন কর্মচারীকে যাচাই-বাছাই করে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মচারীরা পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের বিভাগীয় কমিশনার শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত

আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩