ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক হবিগঞ্জ জমিজমা বিরোধে সংঘর্ষ- মাধবপুরে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৩০ সিলেটে সুরঞ্জিত সেনের বিস্ফোরক মামলায় হাজিরা দিলেন আরিফ, গউছ, বাবর সিলেটে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি, অমান্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাংলাদেশের ৮টি মহানগরীর মধ্যে নিরাপত্তা ও কম অপরাধপ্রবণ নগরীর তালিকায় সেরা সিলেট সিলেটের জাফলং পাথরখেকোদের গ্রাসে বিলীন হচ্ছে জাফলং রাজবাড়ী সিলেট সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৯ জন আটক সুনামগঞ্জ,হবিগঞ্জ বানিয়াচং ও আজমিরীগঞ্জ- কালনী নদীর ভাঙ্গনে নি:স্ব শতাধিক পরিবার, আতঙ্কে অসংখ্য মানুষ সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড জেলা পরিষদের প্রশাসকের সাথে ওলামা দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেট শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

জ্বালানি সংকটের সৃষ্ট আশঙ্কায় দেশের সারকারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির রেশনিং বা নিয়ন্ত্রিত বন্টন পদ্ধতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ফেঞ্চুগঞ্জের শাহাজালাল সার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জরুরি সভায় দেশের বৃহত্তম সার উৎপাদনকারী আগামী ৩ মাস (এপ্রিল-জুন) রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সিদ্ধান্তের আলোকে ৩ এপ্রিল ফেঞ্চুগঞ্জের শাহাজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড একমাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। 

জরুরি সভায় গৃহীত সিন্ধান্তের আলোকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চিয়তা বিবেচনায় দেশের সার উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে গ্যাস সরবরাহ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। তবে মে ও জুন মাসে সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এ গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে জানানো হয়। 

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জি এম এডমিন সাজ্জাদুর রহমান জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে শাহজালাল সারকারখানার উৎপাদন গত ৩ এপ্রিল দুপুরে বন্ধ করে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ

আপডেট সময় : ০২:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬