সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ দল।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ক্লাব কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রেস অফিসার এবারহার্ড লাউয়ি ও অ্যাসিস্টেন্ট ফাইজা সিদ্দিকী কথা।

তাদের স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
 
এবারহার্ড লাউয়ি বলেন, অন্তবর্তী সরকারের আমন্ত্রণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন। ইইউ’র ৫৬ জন দীর্ঘ মেয়াদি পর্যবেক্ষক (লং টার্ম অভজার্ভার-এলটিও) বাংলাদেশে কাজ করছেন। পাশাপাশি দেশি-বিদেশি ১৪৫ জন স্বল্প মেয়াদী পর্যবেক্ষক (শর্ট টার্ম অবজার্ভার-এসটিও) সারা দেশে কাজ করছেন।

তিনি নির্বাচন পূর্ব সার্বিক পরিস্থিতি জানতে বিভিন্ন প্রার্থী ও ইসি’র সাথে আলোচনা করেন। এছাড়া গণমাধ্যম ও সাংবাদিক আক্রান্তের ঘটনাবলীর ওপর গুরুত্বারূপ করে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের কাজের পরিবেশ সম্পর্কেও আলোকপাত করেন।

ইইউ’র প্রেস অফিসার এবারহার্ড লাউয়ি আরও বলেন, আমরা কেবল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে আমাদের পর্যবেক্ষক দলের প্রধান সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

সিলেটের নির্বাচনী সম্প্রীতির বিষয়টি তুলে ধরে ক্লাব নেতৃবৃন্দ বলেন, সারা দেশ থেকে সিলেট ব্যতীক্রম। এখনে রাজনৈতিক সম্প্রীতি রয়েছে। যে কারণে প্রচার-প্রচারণায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান রয়েছে। ভোটেও শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে, এমনটি জানান প্রতিনিধিদলকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

আপডেট সময় : ০১:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬