সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় সিসিক প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড আইন কমিশনের সেমিনারে অংশ নিলেন এমইউ’র প্রফেসর আশরাফুর রহমান সিলেটে গ্যাস বন্ধের খবর, যা বলছে পেট্রোবাংলা ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো সিলেটে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি পালন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন- আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমের সঙ্গে জড়িত। করোনা ডেঙ্গু চিকনগুনিয়ার মতো মহামারিতে আমরা জীবন বাজি রেখে সাধারণ মানুষকে সেবা দিয়েছি। কিন্তু আমরা বৈষম্যের শিকার। আমাদের দীর্ঘদিনের দাবির পরও আমাদের ১০ম গ্রেডে উন্নীত করা হচ্ছে না।

বক্তারা আরো বলেন- আজ আমাদের দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করেছি। আমাদের দাবি না মানা হলে আগামি ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ ডিসেম্বর থেকে পুর্ণ দিবস কর্মবিরতি অর্থাৎ কমপ্লিট শাট ডাউন করা হবে।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেডিকেল টেকনোলজিস্ট সোহেল রানা; জুয়েল আহমদ; নাজমুল; ফার্মাসিস্ট রিগান আহমেদ; সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ইমতিয়াজ চৌধুরী; নিখিল শর্মা; জাহাঙ্গীর আলম; মজিদুল ইসলাম ও মাসুদ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি

আপডেট সময় : ০১:১২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫