সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা সিলেট সফরে আসছেন মন্ত্রী প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী- ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

জাতিসংঘের বিশেষ দূত-ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত রাখার সুপারিশ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,অনলাইন সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা আইনের গুণগত পরিবর্তন না হওয়া পর্যন্ত আইনটি স্থগিত রাখার সুপারিশ করেছেন জাতিসংঘের বিশেষ দূত (চরম দারিদ্র্য ও মানবাধিকারবিষয়ক) অলিভিয়ের ডি শ্যুটার। তিনি মনে করেন, স্বাধীন মতপ্রকাশের অধিকার চর্চা করার কারণে সাংবাদিক,মানবাধিকারকর্মী,বিরোধী রাজনীতিবিদ এবং শিক্ষাবিদদের এই আইনের আওতায় আটক করা হয়েছে।চরম দারিদ্র্য ও মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশে ১২ দিনের সফর শেষে সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন অলিভিয়ের ডি শ্যুটার।সেখানেই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নিজের এমন অভিমত তুলে ধরেন তিনি।যারা মানবাধিকারের জন্য লড়াই করেন,তারা ভয়-আতঙ্কের মধ্যে থাকবেন—এটি কোনোভাবেই স্বাভাবিক নয় বলে উল্লেখ করেন অলিভিয়ের ডি শ্যুটার। যতক্ষণ পর্যন্ত এ আইনের উল্লেখযোগ্য উন্নয়ন না হয়,ততক্ষণ পর্যন্ত আইনটি স্থগিত রাখতে সুপারিশ করেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইনে এ পর্যন্ত ২ হাজার ৪০০–এর বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে উল্লেখ করে ডি শ্যুটার বলেন, এ আইনে করা মামলায় অনেকে দীর্ঘ সময় আটকে ছিলেন।এসব বিষয় দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এবং বাংলাদেশ যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাইছে,তাদেরও শঙ্কিত করবে। তিনি বলেন,আপনি জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত না করে স্বাস্থ্যসেবা, শিক্ষা বা সামাজিক সুরক্ষা দিতে পারবেন না।
ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ডি শ্যুটার বলেন,বিষয়টি নিয়ে তিনি সরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি আরও বলেন,আমার সহকর্মীরাও এ নিয়ে (ডিজিটাল নিরাপত্তা আইন) কথা বলেছেন। তাই এই আইনের গুণগত পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি তা স্থগিত রাখার সুপারিশ করছি।

ডি শ্যুটার তাঁর ১২ দিনের সফরে রংপুর,কুড়িগ্রাম ও কক্সবাজারেও যান।এসব জেলায় তিনি শ্রমিক,কৃষক,নাগরিক সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন,দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও পরিস্থিতি বেশ নড়বড়ে।এমন পরিস্থিতির পেছনে চরম আয়বৈষম্য ও মূল্যস্ফীতিকে বড় কারণ মনে করছেন তিনি।এ জন্য তিনি সামাজিক সুরক্ষা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।বাংলাদেশ সফরের সময় দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে ডি শ্যুটার বলেন,এখনো বহুমাত্রিক দারিদ্র্য রয়ে গেছে,বিশেষ করে শহরাঞ্চলে আয়বৈষম্য বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতিসংঘের বিশেষ দূত-ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত রাখার সুপারিশ 

আপডেট সময় : ০৩:১৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩