সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩
- আপডেট সময় : ০১:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট পুলিশের অভিযানে ৪৩জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের পৃথক পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী, সন্দেহজনক ও হকারসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৮ পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মহানগরী থেকে পরোয়ানাভুক্ত ৪জন, মাদক সেবনের দায়ে ১৬ জন, সন্দেহজনক ৮ জন এবং কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৫ জন হকারকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, সোমবার (২০ এপ্রিল) ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, এবং মহানগর পুলিশ আইনে ৩৬ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং মাদক সংশ্লিষ্ট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭ বোতল বিদেশি মদ ও ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মেট্রো অধ্যাদেশে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৬ বস্তায় প্রায় ৮০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই দিনে ট্রাফিক বিভাগের অভিযানে ৫২টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৮৫টি যানবাহন আটক করা হয়। মামলা দেওয়া যানবাহনের মধ্যে ট্রাক ৫টি, প্রাইভেটকার ৭টি, সিএনজি ২১টি, মোটরসাইকেল ১৪টি এবং অন্যান্য ৫টি রয়েছে। আটক যানবাহনের মধ্যে ট্রাক ২টি, প্রাইভেটকার ৪টি, সিএনজি ২৯টি, মোটরসাইকেল ৪০টি এবং অন্যান্য ১০টি রয়েছে।
পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।


























