সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

হবিগঞ্জ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ট্রাক্টরসহ ১ ব্যক্তি আটক,২ মাস দণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

মাধবপুর উপজেলার সোনাইছড়া নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ট্রাক্টরসহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ রাজেন্দ্রপুর বিওপির একটি চৌকস টহল দল ২২ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের সমন্বয়ে একটি সফল যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সোনাইছড়া নামক সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় ২টি বালু বোঝাই ট্রাক্টরসহ মোঃ জাহিদ (৩৫) নামে এক ব্যক্তি কে আটক করে। সে শ্রীধরপুর গ্রামের মৃত আব্দুল মালেক এর পুত্র। আটক ব্যক্তিকে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী দোষী সাব্যস্ত করে ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘটনার বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যেকোনো প্রয়োজনে বিজিবি সবসময় সবার আগে নিজেদের সর্বোচ্চ দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড সবাইকে সাথে নিয়ে কঠোরভাবে দমন করা হবে। হবিগঞ্জ ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ট্রাক্টরসহ ১ ব্যক্তি আটক,২ মাস দণ্ড

আপডেট সময় : ০২:৪১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫