সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

জাতি গঠনের অংশ হিসেবে স্কাউট আন্দোলনকে জোরদার করতে হবে বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা :

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, জাতি গঠনে সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে স্কাউট আন্দোলনকে আরো জোরদার করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল গঠন করে স্মার্ট বাংলাদেশ গড়তে স্কাউটদের অবদান রাখতে হবে। অপার সম্ভাবনাময় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে। স্কাউটরা দেশপ্রেমিক ও মানবিক গুণ সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।

তিনি গত রোববার বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক কাউন্সিলের ২৭তম বার্ষিক সাধারণ সভায় উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।গোলাপগঞ্জ লক্ষণাবন্দস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণকেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিমের সভাপতিত্বে ও স্কাউটার প্রমথ সরকার এলটির সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সিলেটের সাবেক পিপি এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান।

বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মহিউল ইসলাম মুমিত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি বদরুন্নাহার এলটি, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, যুগ্ম সম্পাদক সৈয়দ মুনিম রিমন, বাংলাদেশ স্কাউটস এর আঞ্চলিক পরিচালক মাহফুজা পারভীন, সিলেট জেলা স্কাউট কমিশনার মামুন আহমদ, সম্পাদক হিফজুর রহমান খান, হবিগঞ্জ জেলা স্কাউট সম্পাদক শাহজাহান কবির, মৌলভীবাজার জেলা সম্পাদক মো: ফয়জুর রহমান, মেট্রোপলিটন জেলা স্কাউট সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কাউটার মাহফুজ আহমদ চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন স্কাউটার প্রমথ সরকার। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্ত এ্যাডাল্ট লিডারদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ ও বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মহিউল ইসলাম মুমিত বাংলাদেশে স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্যব্যাঘ্র লাভ করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতি গঠনের অংশ হিসেবে স্কাউট আন্দোলনকে জোরদার করতে হবে বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৪:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩