সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে তিন দিন করে ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে গরু ও জরুরি পণ্যবাহী যানবাহন এর আওতার বাইরে থাকবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

ফাওজুল কবির খান বলেন, ঈদের ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে পশুর হাট বসানো হবে এবং তা কঠোরভাবে মনিটরিং করা হবে।

তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মনিটরিং টিম কাজ করবে। উপদেষ্টা বলেন, চাঁদাবাজি বন্ধে সর্বাত্মক চেষ্টা করা হবে এবং মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫