সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় সিসিক প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড আইন কমিশনের সেমিনারে অংশ নিলেন এমইউ’র প্রফেসর আশরাফুর রহমান সিলেটে গ্যাস বন্ধের খবর, যা বলছে পেট্রোবাংলা ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো সিলেটে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

মৌলভীবাজার শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ইয়ার্ডের কাছে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। লাইনচ্যুতির কারণে সিলেট-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভেতর ৩ নম্বর লাইনে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন শ্রীমঙ্গল স্টেশন ইয়ার্ডে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে, তবে তেলের কোনো বিস্ফোরণ বা আগুনের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন, পরবর্তীতে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাইনচ্যুতির কারণে সিলেট-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বগির যান্ত্রিক ত্রুটির কারণে এ ইঞ্জিনের লাইনচ্যুতি ঘটতে পারে। তবে এতে কোনো হতাহত হয়নি, ট্রেনটি বর্তমানে স্টেশন ইয়ার্ডেই রয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করছি দ্রুত ইঞ্জিনটি উদ্ধার কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজার শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আপডেট সময় : ০১:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫