সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এমপি – ফয়সল সিলেটের ৪ জেলায় বন্যার আভাস সিলেটের পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১ হাজার ৫৫৫ সিলেটের হাসপাতালে ভর্তি ১৯৯ শিশু, আরও ১ জনের মৃত্যু সিলেটে র‍্যাবের হাতে আটক ১০ সিলেটে আটক দুই কোটি টাকার চোরাই পণ্য সিলেট থেকে ৩ হাজার ৩৯৪ জন হজযাত্রী: আজ রাতেই উড়বে প্রথম হজ ফ্লাইট সিলেট পথিমধ্যে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পিকআপে থাকা ৮ শ্রমিক

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট বিভাগে ৪ ঘন্টায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। ফেঞ্চুগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায় এই দুই দুর্ঘটনা ঘটে।

এরমধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় লাকি ইমাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি। নিহত লাকি ইমাম উপজেলার নূরপুর এলাকার ছইফ আলীর ছেলে। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে নূরপুর ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে লাকি ও তার বন্ধু পেরিস ওই এলাকার একটি সো মিলের সামনে আসলে পাশের রাস্তা থেকে একটি গাড়ি বের হয়। এসময় তাদের সামনে থাকা একটি সিএনজি অটোরিকশা ওই গাড়িকে দেখে ব্রেক ধরলেও মোটরসাইকেলটির চালক পেরিস নিয়ন্ত্রন করতে পারেননি। এতে সিএনজি অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা খায় তাদের মোটরসাইকেলের। তখন পেছনে থাকা লাকি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লাকির বন্ধু পেরিস আঘাত পেয়েছেন, তার চিকিৎসা চলছে।

এদিকে, মৌলভীবাজারের কুলাউড়ায়  সড়ক দুর্ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সাড়ে ৭টার দিকে কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় কুলাউড়া-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে এই  দুর্ঘটনাটি ঘটে। নিহত আবির আহমেদ সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের বাসিন্দা।

জানা যায়, ব্রাহ্মণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবিরসহ দুই বাইকের আরোহি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।  

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫