সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

লাউয়াছড়ায় আগরগাছ চুরি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগরগাছ চুরির ঘটনা বেড়েছে।

গত এক সপ্তাহে কমপক্ষে পাঁচটি গাছ কাটার অভিযোগ উঠেছে, যার মধ্যে প্রধান ফটকের সামনে কোটি টাকা মূল্যের একটি ১৫০ ফুট উচ্চতার গাছের মাথাও করাত দিয়ে কেটে নেওয়া হয়েছে। স্থানীয়রা বনকর্মীদের সহায়তার ইঙ্গিত দিলে বন বিভাগ তদন্তের কথা জানিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, লাউয়াছড়ার বিভিন্ন এলাকায় আগরের বাগান থেকে পূর্ণবয়স্ক গাছ চুরি হচ্ছে।সবচেয়ে আলোচিত ঘটনায়, বুধবার রাতে বন টহলদলের উপস্থিতিতেই প্রধান ফটকের সামনের বিশাল আগরগাছের শীর্ষ অংশ কেটে নিয়ে যায় চোররা। কাটা অংশের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি যোগদানকারী এক বন প্রহরীর আমলে চুরি বেড়েছে।

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ঘটনা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত চলছে।তবে লাউয়াছড়া বিট কর্মকর্তা আনিছুর রহমানের ফোন পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগর কাঠ থেকে তৈরি সুগন্ধি বিদেশে রপ্তানি হয় বলে এগুলোর চাহিদা বেশি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর শনিবার বন পরিদর্শন করেছেন, তবে কোনো মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাউয়াছড়ায় আগরগাছ চুরি!

আপডেট সময় : ০২:১৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫