সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

সিলেটে ২৪ ঘন্টার মধ্যে যুবককে হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের ওসমানীনগর উপজেলায় ধান ক্ষেত থেকে মাখন মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, ওসমানীনগর উপজেলার তাজপুর আইলাকান্দি গ্রামের আলা মিয়ার ছেলে আলমগীর আলী (৩০) এবং একই গ্রামের মৃত আরিজ উল্লাহ এর ছেলে আজাদ মিয়া (৫৫)। এসময় আলমগীর আলীর কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি হাতুড়ি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর  আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে তারাবীর নামাজ শেষে ভিকটিম মাখন মিয়া  ঘর হতে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি স্বজনরা। পরদিন দুপুরে মাখন মিয়ার লাশ তার বাড়ির পাশে বোরো ধানীয় জমিতে পাওয়া যায়।

মাখন মিয়ার বর্তমান ঠিকানা তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামে হলেও স্থায়ী ঠিকানা একই উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে।

এদিকে, লাশ উদ্ধারের পর ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে।

পুলিশ জানায়, রোববার দুপুরে আইলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে লমগীর আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।  পরে গ্রেফতারকৃত আলমগীর আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তার জবানবন্দীর প্রেক্ষিতে রোববার রাতে আইলাকান্দি এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আজাদ মিয়াকে গ্রেফতার করা হয়।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো.মোনায়েম মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ২৪ ঘন্টার মধ্যে যুবককে হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

আপডেট সময় : ০২:২৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫