সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

ঈদযাত্রায় সিলেট থেকে ঢাকা পৌঁছাতে লাগতে পারে ১৮ ঘন্টা,,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

আসন্ন ঈদে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের আশঙ্কা করা হচ্ছে। চলমান ছয় লেনের উন্নয়নকাজ ধীরগতির হওয়ায় ইতোমধ্যে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ে যেখানে সিলেটে পৌঁছাতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগত, এখন সেই সময় বেড়ে দাঁড়িয়েছে ১৬ থেকে ১৮ ঘণ্টায়। ঈদের সময়ে অতিরিক্ত যানবাহনের চাপে এ সময় আরও বাড়তে পারে বলে আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ঈদযাত্রা ১৮ থেকে ২০ ঘণ্টার দীর্ঘ ভোগান্তিতে রূপ নিতে পারে।

মহাসড়কের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। তারাবো বিশ্বরোড, পাঁচদোনা, ভেলানগর, ইটাখোলা, ভৈরব চৌরাস্তা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড, মাধবপুর, ওলিপুর রেলগেইট, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, দেবপাড়া বাজার, আউশকান্দি, শেরপুর ও গোয়ালাবাজার এবং শেরপুর টোলপ্লাজা এলাকায় প্রায় প্রতিদিনই যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যাত্রী ও চালকদের অভিযোগ, মহাসড়কে যানজটের অন্যতম কারণ ধীরগতির নির্মাণকাজ, অব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দুর্বলতা।

সবুজ নামের এক বাসচালক  বলেন, “ঢাকা থেকে সিলেটে সাধারণ সময়ে যেতে ৭-৮ ঘণ্টা লাগত। এখন সেই সময় তিনগুণ বেড়ে গেছে। ঈদের সময় গাড়ির চাপ বাড়লে ২২ ঘণ্টার কমে গন্তব্যে পৌঁছা কঠিন হবে।”

বাসচালক বলেন, “রাস্তায় উন্নয়নকাজ চলছে, কিন্তু কাজের গতি অত্যন্ত ধীর। দ্রুত কাজ শেষ না হলে প্রতি ঈদেই এমন ভোগান্তি পোহাতে হবে।”এদিকে, শুধু যানজটই নয়, মহাসড়কের বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সিলেট সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন  বলেন, “ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা ও মহাসড়কের সংস্কার কাজের ধীরগতি যানজটের অন্যতম কারণ। পাশাপাশি বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির ঘটনা বাড়ছে, যা যাত্রীদের জন্য উদ্বেগের বিষয়।”যানজট ও নিরাপত্তাহীনতার কারণে অনেকে সড়কপথ এড়িয়ে আকাশপথে ভ্রমণের পরিকল্পনা করছেন। তবে সেখানেও রয়েছে বাড়তি ভাড়ার চাপ।

সিলেটের ট্রাভেলস ব্যবসায়ীরা জানান, “ঈদের সময় যাত্রীদের চাপ বাড়লেও বিমানের ফ্লাইট বাড়ানো হয় না। ফলে ভাড়া বেড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সাধারণ সময়ে যেখানে সিলেট-ঢাকা বিমানের ভাড়া ৩,৫০০ থেকে ৪,৫০০ টাকা, এখন তা অনেক বেড়ে গেছে। এটি এক ধরনের অন্যায়।”

এ বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খায়রুল আলম বলেন, “ঈদের সময় মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবহন বিশেষজ্ঞদের মতে, যানজট নিরসনে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও বিকল্প সড়ক ব্যবহারের উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি আকাশপথের ভাড়া নিয়ন্ত্রণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

প্রতি ঈদেই ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীরা দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগের শিকার হন। সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ ভুমিকা নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদযাত্রায় সিলেট থেকে ঢাকা পৌঁছাতে লাগতে পারে ১৮ ঘন্টা,,

আপডেট সময় : ০৩:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫