সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

গোলাপগঞ্জে ডাকাত সন্দেহে ৩ জন আটক,, মোটরসাইকেলে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজারে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার দিবাগত (৫ মার্চ) রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন তিনজন মোটরসাইকেলে করে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করেন। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।

রাত ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটক তিনজনকে একটি দোকানের ভেতরে আটকে রাখা হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সম্প্রতি গোলাপগঞ্জে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ রাতের বেলায় সড়কে বেরিয়ে পাহারা দিতে শুরু করেন। এছাড়া, বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সতর্ক করা হয়। আজ রাতে নিমাদল, ফুলবাড়ি, ঘোগারকুল, রণকেলী গ্রামে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জন সাধারণকে সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোলাপগঞ্জে ডাকাত সন্দেহে ৩ জন আটক,, মোটরসাইকেলে আগুন

আপডেট সময় : ০৮:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫