সিলেটে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট সিপিএসসি এর একটি আভিযানিক দল রোববার মধ্যরাতে কোতোয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগা গেইট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মো. টিপু আহমদ (৪২) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রতন বিশ্বাস (২০)। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত তাদের সাথে থাকা একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত এসএমপি সিলেট এর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।






















