সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

সিলেটে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। রোববার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিলেট সিপিএসসি এর একটি আভিযানিক দল রোববার মধ্যরাতে কোতোয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগা গেইট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মো. টিপু আহমদ (৪২) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রতন বিশ্বাস (২০)। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত তাদের সাথে থাকা একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। 

র‍্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত এসএমপি সিলেট এর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫