সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ

গণঅভ্যুত্থানে আহতরা-প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রায় পুলিশের বাধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জুলাই আন্দোলনে আহতরা সাত দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে পুলিশের বাধা পেয়ে আবারও সড়কে অবস্থান নিয়েছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়কে গেলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে সেখানেই অবস্থান নেন তারা।

এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি শেষ করে হাসপাতালের দিকে ফিরে যান আন্দোলনকারীরা। পরে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন।

এদিন বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সেসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা।

আহতদের ৭ দাবি:-

১. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে।

২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার করতে হবে।

৩. আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন করতে হবে।

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।

৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তা সুসংহত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণঅভ্যুত্থানে আহতরা-প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রায় পুলিশের বাধা

আপডেট সময় : ০৫:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫