সৃষ্টির শুরু থেকে আজ অবধি দুনিয়ার কোত্থাও গণতন্ত্র ছিল না এবং আজ অবধি নেই – কলমযোদ্ধা লিয়াকত আলী খান
- আপডেট সময় : ১২:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগ কর্তৃক যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক আলাউর রহমান খন্দকার ও সেক্রেটারী যুক্তরাষ্ট্রের ABC Tv চ্যানেলের সিইও বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান কে সিলেটের জিন্দাবাজারস্থ হোটেল গোল্ডেন সিটি’র হলরুমে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে কলমযোদ্ধা লিয়াকত আলী খান বলেন সৃষ্টির শুরু থেকে আজ অবধি দুনিয়ার কোত্থাও গণতন্ত্র ছিল না এবং আজ অবধি নেই আর চরম সত্য কথা হলো দুনিয়ার সব দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরাই ফ্যাসিস্ট।
গত ৩১ ডিসেম্বর ’২৪ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগ কর্তৃক যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক আলাউর রহমান খন্দকার ও সেক্রেটারী যুক্তরাষ্ট্রের ABC Tv চ্যানেলের সিইও বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান কে সিলেটের জিন্দাবাজারস্থ হোটেল গোল্ডেন সিটি’র হলরুমে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলমযোদ্ধা লিয়াকত আলী খান’র সাথে ফটো সেশনে বাম থেকে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান এ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, সংবর্ধিত অতিথি আলাউর রহমান খন্দকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগের ঐতিহ্যবাহী নবাব আলী আমজদ খান পরিবারের উত্তরসূরী কুলাউরা-২ আসনের সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, সংবর্ধিত অতিথি বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান, কলমযোদ্ধা লিয়াকত আলী খান, সিলেট বিভাগ মানবাধিকার ঐক্য ফোরাম এর আহ্বায়ক জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এবং অনুষ্ঠানের সভাপতি মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি ও মানবাধিকার ঐক্য ফোরাম সদস্য সচিব সৈয়দ আকরাম আল্ সাহানসহ সিলেটের ২৪টি মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য ফোরাম এর নেতৃবৃন্দ।






















