সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

গোয়াইনঘাটে মাটি ভরাটের জেরে প্রাণ গেল সায়না বেগম নামে এক গৃহিণীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের পুরানমহল গ্রামে মাটি ভরাটের জের ধরে সায়না বেগম (৩৬) নামে এক গৃহিণী খুনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সায়না বেগম পুরানমহল গ্রামের ইমদাদ উল্লার স্ত্রী। খুনের বিষয়টি নিশ্চিত করেন নিহত খুন হওয়ায় মহিলার ছোট ভাই একই উপজেলার শনিরগ্রামের আব্বাস (২৮)।

নিহত মহিলার ভাই আব্বাস জানান, আমার বোনের ঘরের পিছনে তাহার ভাসুরের ছেলেরা জোরপূর্বক মাটি ভরাট করলে এতে সে বাধা দেয় এবং এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আমার বোনটিকে শ্বাসরুদ্ধ করে খুন করে ফেলেন। ঘটনার সময় আমার বোনজামাই কৃষিকাজে ছিলেন।

আব্বাস তার বোন সায়না বেগম হত্যাকারীদের নাম উল্লেখ করেন। হত্যাকারীরা হলেন: সুহেল আহমদ (৩৫), রশিদ আহমদ (৩২), মাহবুব আহমদ (৩০), সালেহ আহমদ (২৮) একই পিতা আয়াত উল্লাহ, পুরানমহল নয়াবাড়ি, ফয়জুল করিম (৪২) পিতা: আব্দুস সামাদ, সাং: পুরানমহল, আফিয়া বেগম (৩০), স্বামী: সুহেল আহমদ, সাফিয়া বেগম (২৭), স্বামী: রশিদ আহমদ সর্ব সাং: পুরানমহল, ডাক: ডৌবাড়ী, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট।

এ ব্যাপারে ডৌবাড়ী ইউপি সদস্য নাজিম উদ্দীন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পাই নিহত মহিলার স্বামীকে তার আরেক বড় ভাই সিফত উল্লাহ তাকে বুকেপিঠে ধরে আটকানোর চেষ্টা করছেন। এ সময় নিহত মহিলার স্বামী ইমদাদ বলছেন আমার বউ মনে হয় মারিলাইছইন (খুন)। নাজিম জানান, কি কারণে এই ঘটনা কিংবা কারা খুন করেছেন, তিনি জানেন না।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল জানান, ঘরের ভিটায় মাটি ভরাট নিয়ে পূর্বের একটা গ্যাঞ্জাম ছিল ভাসুর ও তার ছেলেদের মধ্যে।

তিনি বলেন, এই মৃত্যুটি আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। আমরা আঘাতের কোন চিহ্ন পাই নি। আমাদের এসআই, এএসআইসহ ২জন কনস্টেবল সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন, লাশটি তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানান নিহতের স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোয়াইনঘাটে মাটি ভরাটের জেরে প্রাণ গেল সায়না বেগম নামে এক গৃহিণীর

আপডেট সময় : ০৩:৫১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫