সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

ইসকনের বাধায় শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার কুলাউড়া প্রতিনিধি :

ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি। 

বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করলেও ভারত এখনও কোনো সদুত্তর দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জানা গেছে, গত বুধবার বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। বন্ধের কারণে দুদিন ধরে প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায়। এতে করে বাংলাদেশি ব্যবসায়ীরাও পড়েছেন ক্ষতির মুখে।

চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী ও ব্যবসায়ী রুবেল আহমদ জানান, বুধবার থেকে আমদানি এবং রপ্তানি বন্ধ থাকায় প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে রয়েছে। ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো, কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।

তারা আরও জানান, বুধবার হঠাৎ করেই ভারতে ইসকন সদস্যরা বিক্ষোভ করে সেখানে তাদের পতাকা বেঁধে দেন। এতে করে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। আমরা চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, গত বুধবার বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় এখনও (শুক্রবার বিকেল) আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমরা ভারতে যোগাযোগ করেছি, কিন্তু এখনও তারা কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসকনের বাধায় শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪