সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটে অপরাধ দমন ‘নতুন কৌশলে’ তৎপর পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

 সিলেটে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘নতুন কৌশল’ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বিশেষ একটি টিমের মাধ্যমে তৎপর রয়েছে বাহিনীটি। বিশেষ এ টিমের নাম ‘হোন্ডা টহল ডিউটি’। রাতে ও দিনে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকা টহল দেন এই টিমের সদস্যরা।

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ অপরাধ দমনে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন তারা।সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের সঙ্গে ও সবজায়গায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করেতে এই টিম গঠন করা হয়েছে। সম্প্রতি এসএমপির সকল থানায় এই টিম গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে মহানগরীর কোতোয়ালী মডেল থানায় এই টিম গঠন করে কাজ শুরু করা হয়েছে। মহানগরীর যেসব রাস্তা ছোট, পুলিশ ভ্যান চলাচল করতে অসুবিধা হয়। সেসব রাস্তায় এই হোন্ডা টহল ডিউটির উপস্থিতি নিশ্চিত করা হবে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, অপরাধীদের মনে কম্পন ধরাতে আমাদের এই টিম মহানগরীর সকল স্থানে কাজ করবে। সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে সক্রিয় থাকবে হোন্ডা টহল ডিউটি।

এদিকে পুলিশের এমন উদ্যোগ সাড়া ফেলেছে নাগরিক সমাজের মধ্যে। বিভিন্ন অলি-গলি, কিশোর গ্যাংয়ের আড্ডার স্থান, নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান হলে জনমনে আরও স্বস্তি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা মহানগরবাসীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অপরাধ দমন ‘নতুন কৌশলে’ তৎপর পুলিশ

আপডেট সময় : ০৪:৫৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪