সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে স্বাদের শাখায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ, দগ্ধ-৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরের জিতু মিয়ার পয়েন্টে মিষ্টিজাত দ্রব্য বিক্রয়কারী কোম্পানি স্বাদের শাখাপ্রতিষ্ঠানে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরিত হয়ে ৫ জন দ্বগ্ধ হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন- খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান- জিতু মিয়ার পয়েন্টে স্বাদের মূল শাখার কাছে পৃথক আরেকটি ছোট্ট দোকান রয়েছে। সেখানে শুধু স্বাদের মিষ্টিদ্রব্য বিক্রি করা হয়। বুধবার রাত ১০টার দিকে বিকট শব্দে সেই দোকানের ডিপ ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে এটিসহ পার্শ্ববর্তী দুটি দোকানে আগুন লেগে যায় এবং ৫ জন দ্বগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। তবে এর আগেই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া স্বাদ কর্তৃপক্ষও সাংবাদিকদের কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে স্বাদের শাখায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ, দগ্ধ-৫

আপডেট সময় : ০৫:৩৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪