সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ১০ লাখ ঘনফুট বালু জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, 

সিলেটের জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় প্রশাসনের টাস্কফোর্স অভিযানে ১০ লাখ ঘনফুট বালু, ২০ হাজার ঘনফুট পাথর, ৫০ টি ড্রাম ট্র‍্যাক ও  পাঁচ শতাধিক বার্কি নৌকা জব্দ করা হয়েছে। এতে সার্বক্ষণিক নজরদারিতে পুলিশ ও আনসার ক্যাম্প মোতায়েন স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার ( ১২ নভেম্বর) সকাল থেকে জাফলংয়ে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি-পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর সহযোগে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫০ টি যানবাহন ( ড্রাম ট্রাক, পে লোডার, ট্রাক) এবং ৫০০ (পাঁচ শতাধিক) বার্কি নৌকা জব্দ করা হয়েছে। ইসিএভুক্ত জাফলং জিরো পয়েন্ট থেকে বল্লাঘাট, লাখেরপাড়, জুম পাড়, কান্দুবস্তি,নয়াবস্তি এলাকায় নদী তীরবর্তী বিভিন্ন স্থানে আনুমানিক ১০ লাখ ঘনফুট বালু এবং ২০,০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের নিরাপত্তায় সার্বক্ষণিকভাবে দুটি স্থানে ক্যাম্প স্থাপন করে আনসার ও পুলিশ মোতায়েন করা হচ্ছে। জব্দকৃত পরিবহন (ড্রাম ট্রাক,  ট্রাক ও পে-লোডার) গুলোর বিষয়ে পরিবহন শ্রমিক, মালিক ও শ্রমিক নেতারা অভিযান কালে ছাড়িয়ে নেয়ার জন্য বিপুল সংখ্যক শ্রমিক ও জনবল সহ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। এমতাবস্থায় পরিবহনগুলো থেকে বালু আনলোড করে পরিবহন শ্রমিক নেতা মো: ইয়াসিন  এর নিকট হতে মুচলেকা আদায় করা হয়।  পরিবহন-মালিক শ্রমিকেরা ইসিএভুক্ত এলাকা সহ গোয়াইনঘাটে বালু-পাথর অবৈধভাবে উত্তোলনে যুক্ত থাকবে না মর্মে উপস্থিত টাস্কফোর্স টিমের ম্যাজিস্ট্রেটের নিকট অঙ্গীকার করেন।

নদী ও নদী তীরবর্তী ইসিএভুক্ত এলাকায় অভিযান শেষে জাফলংয়ের বল্লাঘাট তীরবর্তী  ক্র‍্যাশার মিল পরিদর্শন করা হয়েছে। এ সময় মিলগুলোতে ভারত থেকে আমদানি করা এলসি পাথরের পাশাপাশি দেশি পাথরের অস্তিত্ব পাওয়া গেছে। সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মামলা দায়ের করা হবে। সকাল ১১ টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, ওসি সরকার তোফায়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুন, বিজিবির সংগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী ও তামাবিল ক্যাম্পের নায়েব সুবেদার আরিফ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ১০ লাখ ঘনফুট বালু জব্দ

আপডেট সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪