সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ক্যাম্পাসে অবরুদ্ধ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দুই বছরের বকেয়া বেতন-ভাতা ও  চাকরি স্থায়ীকরণের দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়) উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ক্যাম্পাসে ফিরলে উপাচার্যকে অবরুদ্ধ করেন তারা। পরে সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস ছাড়েন তিনি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ক্যাম্পাসে ফিরেন উপাচার্য।

জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ’ কর্মকর্তা-কর্মচারী দুই বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত। এসব কর্মকর্তা-কর্মচারী এডহকে নিয়োগ পেলেও তাদের চাকুরি স্থায়ীর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এডহকে নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর অনেককে বিনা বেতনে দীর্ঘদিন ধরে কাজও করিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘদিনেও কোন কর্মকর্তা-কর্মচারীর চাকুরি স্থায়ী করতে পারেননি তিনি। এই অবস্থায়  আন্দোলনে নামেন এডহকে চাকুরির মেয়াদ উত্তীর্ণরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলন আরও জোরদার হয়। দীর্ঘদিন ধরে চাকুরি স্থায়ী না হওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমানকে দায়ি করেন। হাসিনা সরকার পতনের পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো ক্যাম্পাসে আসেন উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ  এম এনায়েত হোসেন। খবর পেয়ে চাকুরিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে ভিড় করেন এবং উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। 

২ ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছালে উপাচার্য অধ্যাপক ডা.  এ এইচ এম এনায়েত হোসেন ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা করে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ক্যাম্পাসে অবরুদ্ধ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আপডেট সময় : ০২:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪