সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট শাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শুরু ২৩ অক্টোবর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে চূড়ান্ত ভর্তির সময় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান।

তিনি বলেন, ইতোমধ্যেই যেসব শিক্ষার্থী শাবিপ্রবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের জন্য মনোনীত হননি অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে শাবিপ্রবির জন্য মনোনীত হয়েছেন তাদের আগামী ২৩ ও ২৪ অক্টোবর চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। 

এরমধ্যে ‘এ’ ইউনিট (বিজ্ঞান) শিক্ষার্থীরা ২৩ অক্টোবর এবং ‘বি’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের (ব্যবসায়) শিক্ষার্থীরা ২৪ অক্টোবর সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি বাবদ ১৩ হাজার টাকা, প্রাথমিক ভর্তির কনফারমেশন স্লিপ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কসিট, কোটায় ভর্তি প্রার্থীদের ভর্তি নির্দেশিকায় উল্লিখিত মূল প্রত্যয়ন/সনদপত্র নিয়ে আসতে হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট শাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শুরু ২৩ অক্টোবর

আপডেট সময় : ০১:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪