সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা, ৫ জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশ।নিহত তামিম দীপ্ত টিভির সম্প্রচার বিভাগে কর্মরত ছিলেন। 

শুক্রবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ আসামির গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গ্রেফতাররা হলেন- মো. আব্দুল লতিফ (৪৬), মো. কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।

গতকাল (বৃহস্পতিবার) সকালে হত্যাকাণ্ডের পরই ঘটনাস্থল থেকে চারজনকে ও শুক্রবার ভোররাতে মালিবাগ এলাকা থেকে বাঁধনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টের হাউজ নং-৭৯, ৮০, ৮১ রোড নং-০৪, বক্ল-ডি এর একটি নির্মাণাধীন ভবনের ৮ম তলার করিডোরে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে জমির মালিক ও ডেভেলপার কোম্পানি এবং ওই ভবনের আরও কয়েকজন মালিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- মহানগর প্রজেক্টের ৭৯, ৮০, ৮১ তিনটি হোন্ডিংয়ে ভবন নির্মাণের জন্য জমির মালিকপক্ষ প্লিজেন্ট প্রোপাটিজ (প্রা.) লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করে। ওই চুক্তি মোতাবেক জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে জমির মালিকদের ও ডেভেলপার কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ডেভেলপার কোম্পানির লোকজন, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাঙচুর ও হাতাহাতির ঘটনায় তানজিল জাহান ইসলাম তামিম গুরুতর আহত হন। পরবর্তীতে আহত তামিমকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই ঘটনায় হাতিরঝিল থানার ১৬ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত আরও ১১-১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। ইতোমধ্যে হাতিরঝিল থানা পুলিশ এজাহারভুক্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে। 

ঘটনার বিস্তারিত তদন্তের জন্য গ্রেফতারদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা, ৫ জন গ্রেফতার

আপডেট সময় : ০২:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪