সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিতসিলেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ০৮ অক্টোবর জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম অবাধ তথ্য প্রবাহের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্বায়নের যুগে তথ্যই সম্পদ। আধুনিক ও সহজতরভাবে তথ্য প্রবাহের মাধ্যমে নারী ও শিশুদের অগ্রগতির জন্য সম্মিলিত ও সমষ্টিগত উদ্যোগ অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান করেন তিনি।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, টেকসই উন্নয়নের জন্য নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরী। নারীদের কর্মসংস্থানের জন্য নিজ থেকে উদ্যোগী হওয়া আবশ্যক। এ ব্যাপারে সরকার নানাভাবে সহযোগিতা করছে। জেলা তথ্য অফিসের মাধ্যমে নারীরা কোথায় কোন ধরণের সুযোগ-সুবিধা পাবে তা জানতে পারছে।

এছাড়াও জেলা তথ্য অফিসের আয়োজিত এ সভায় বক্তারা সরকারের নীতি আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিতসিলেট

আপডেট সময় : ০৪:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪