সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সড়ক দুর্ঘটনা রোধে সিসিকের প্রধান নির্বাহীর সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা রোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা মো. ইফতেখার আহমেদ চৌধরীর সাথে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ৩টায় সিসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ-সভাপতি কামরুল ইসলাম, ডা: মনির চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবিব, আইন সম্পাদক হোসাইন আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, যুব বিষয়ক জিল্লুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা সুলতানা, সদস্য শাহিন হোসেন, লায়েক আহমদ, শেখ আজিজুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় নিসচা সিলেট মহানগর শাখার পক্ষ থেকে নগরীর ফুটপাত উচ্ছেদ, পথচারীদের পারাপারে নগরীর গুরুত্বপূর্ণ স্থান বন্দরবাজার দুর্গাকুমার স্কুলের সম্মুখে, রাজা জিসি হাইস্কুলের সম্মুখে, দরগাহ গেইট প্রাথমিক বিদ্যালয় সম্মুখে, শাহজালালের মাজারের সম্মুখে, মিরাবাজার প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে, সিলেট সিটি পয়েন্টের, কোর্ট পয়েন্ট জজকোর্ট সম্মুখে জেব্র ক্রসিং স্থাপনসহ নগরীর ভাঙ্গা রাস্তাগুলো সংস্কার ও নগরীতে অবৈধ সিএজি স্ট্যান্ড উচ্ছেদ সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

নিসচা মহানগরের নেতৃবৃন্দের বক্তব্য শুনে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা মো. ইফতেখার আহমেদ চৌধরী বলেন, সিলেট মহানগর যানজটমুক্ত স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। নগরীতে পথচারী ও শিক্ষার্থীরা রাস্তা পারাপারে জেব্র ক্রসিং দ্রুত নির্মাণ প্রয়োজন। সিলেট নগরীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে ব্যাটারীচালিত অটোরিক্সা ও রেজিষ্টেশনবিহীন সিএনজি অটোরিক্সা অবাধ চলাচল বন্ধ করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগনকে ও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ফুটপাতের হকারদের জন্য লালদিঘীরপারে হকার মার্কেট নির্মাণ করে দেওয়া হয়েছে তারপরও তারা ফুটপাতে বসে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। হকারদের উচ্ছেদে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায়ই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করি ফুটপাত দ্রুত হকারমুক্ত হয়ে যাবে এবং পথচারীরা স্বাচ্ছন্দে ফুটপাত ব্যবহার করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়ক দুর্ঘটনা রোধে সিসিকের প্রধান নির্বাহীর সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়

আপডেট সময় : ০১:২৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪