সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন: জি এম কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঢাকা,

জাপার বনানীর কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ে জি এম কাদেরছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।আজ বৃহস্পতিবার দুপুরে জাপার বনানীর কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জি এম কাদের এই মন্তব্য করেন।জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষের হাতে টাকা নেই।রমজানের আগে থেকেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বাজার উত্তপ্ত। মানুষের আয় বাড়েনি। কিন্তু ব্যয় বেড়েছে কয়েক গুণ।

সংসদে বিরোধীদলীয় উপনেতা বলেন,বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা,লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে,দেশের মানুষের কষ্ট বোঝে না সরকার। এমন বাস্তবতায় দেশের মানুষকে স্বল্পমূল্যে রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব মুজিবুল হক,প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া,মোস্তফা আল মাহমুদ,উপদেষ্টা মনিরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ,তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন: জি এম কাদের

আপডেট সময় : ০১:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩