সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল যু ক্ত রা ষ্ট্র, সতর্কতা বহাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা নির্দেশনায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। সবশেষ জুলাই মাসের আন্দোলন এবং পরবর্তীতে আগস্টে সরকার পতনের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। 

এই সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল। এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞা তুলে ফেলা হলেও ভ্রমণ সতর্কতা বহাল থাকছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল, এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে। অর্থ্যাৎ এখন বাংলাদেশে ভ্রমণ করতে চাইলে যেকোন মার্কিন নাগরিক তা করতে পারেন।  

তবে বিজ্ঞপ্তিতে নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। এছাড়া যে কোন ধরণের সমাবেশ বা জনসমাগম স্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে, ৪ সেপ্টেম্বর সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনো ঝুঁকিপূর্ণ এবং তা এখনও লাল তালিকায় রয়েছে। ৮ দিনের মাথায় এবার লাল তালিকায় নেই বাংলাদেশের নাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল যু ক্ত রা ষ্ট্র, সতর্কতা বহাল

আপডেট সময় : ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪