সংবাদ শিরোনাম ::
বিশ্বনাথে ইউএনও হিসাবে সুনন্দা রায় যোগদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
সিলেট বিশ্বনাথ প্রতিবেদক :
সিলেটের বিশ্বনাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন সুনন্দা রায়। তিনি সোমবার (৯ সেপ্টেম্বর) সদ্য বদলী হওয়া ইউএনও শাহিনা আক্তারের স্থলাভিষিক্ত হয়েছেন।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামে জন্মগ্রহনকারী সুনন্দা রায় বিশ্বনাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) হিসাবে যোগদানের পূর্বে চট্টগ্রামে জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার,
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সুনন্দা রায় সিলেট সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
বিশ্বনাথ উপজেলাবাসীকে কাঙ্খিত সেবা দিতে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।






















