সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করুন: বাম দলসমূহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ছাত্র গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক করা,নিত্য পণ্যের দাম কমানোসহ অন্যান্য দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিলেট সিটি পয়েন্টে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌহাট্টাস্হ শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ, বিপ্লবী কমিউনিস্ট,সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ,উদীচী জেলা সাধারণ সম্পাদক মিন্টু যাদব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জাহেদ আহমদ,ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সুমিত কান্তি ধর পিনাক প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ও হত্যার সাথে জড়িতদের সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বান জানান। বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, সাম্প্রদায়িক হামলা -লুটতরাজ-ভাংচুর-দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

বক্তারা বলেন বর্তমান সরকার ছাত্র গণঅভ্যুত্থান মাধ্যমে গঠিত হয়েছে ; কোন দলের একক আন্দোলন সফল নয়।তাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের পরিবর্তে দল নিরপেক্ষ,যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুতের ঘনঘন লোডশেডিং বন্ধের আহ্বান জানান। বক্তারা সংস্কারের রূপরেখা নিয়ে রাজনৈতিক দল সমূহের আলাপ ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করুন: বাম দলসমূহ

আপডেট সময় : ০২:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪