সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

কোম্পানীগঞ্জে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্হাপনায় কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম। আজ শনিবার ০৭ সেপ্টেম্বর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় অনুষ্ঠিত নারী সমাবেশ আরো বক্তব্য রাখেন সহকারী পরিচালক রকিবুল হাসান ও সাবেক ইউপি সদস্য রহিমা আক্তার।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সবারই পারস্পরিক সহমর্মিতা ও সহনশীল আচরণ বজায় রাখা উচিত বলে উল্লেখ করেন। এছাড়া মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে নারী সমাজের করণীয় সম্পর্কে অতিথিবৃন্দ বিশদ আলোচনা করেন।

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় নারী সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোম্পানীগঞ্জে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪