সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সরকার নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে প্রমোট করবে না- জ্বালানি উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

এই সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে প্রমোট করবে না উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ব্যবসায়ীদের বলেছেন, এখন থেকে সবার জন্য প্রতিযোগিতা উন্মুক্ত থাকবে। বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এমন মন্তব্য করেন।

ব্যবসায়ী প্রতিনিধিদল ফাওজুল কবির খানকে নতুন দ্বায়িত্বের জন্য স্বাগত জানিয়ে বলেন, বেশকিছুদিন ধরে তারা তাদের কারখানায় জন্য নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ না পাওয়ায় তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সময় তারা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান। উপদেষ্টা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ অপ্রতুল হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, অন্যান্য খাতেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে, বিশেষ করে সার ও বিদ্যুৎ উৎপাদনে। রূপসায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাসের জন্য চালু করা যাচ্ছে না।

তিনি জানান, সামিটের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইফনিট বা ভাসমান এলএনজি টার্মিনাল) গত তিনমাস যাবত বন্ধ রয়েছে। এতে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এটি চালুর চেষ্টা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, ২০১০ সালের আইন বাতিল করেছেন। সকল ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে যাতে কাজ পায় সেটা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানির দাম আরো কমানো যায় কিনা প্রতিনিধিদলের এমন অনুরোধের জবাবে উপদেষ্টা বলেন, ইতিমধ্যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। কিন্তু চলমান চুক্তিগুলোর জন্য বিদ্যুৎ ও জ্বালানির দাম সেভাবে কমানো যাচ্ছে না। ল্যান্ডবেইড এলএনজি টার্মিনাল করা যায় কিনা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া খুলনায় একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা যায় কিনা সেটাও যাচাই করা হবে।

সিএনজি স্টেশন ও আবাসিকখাতে গ্যাসের সরবরাহ রেশনিং করে তা শিল্পখাতে সরবরাহ করার এবং স্বর্ণদ্বীপ ও কিশোরগঞ্জের হাওড়ে সরকারি জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র করার বিষয়ে বিবেচনা করতে উপদেষ্টাকে প্রস্তাব দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। মতবিনিময়সভায় জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকার নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে প্রমোট করবে না- জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪