সিলেটে নিয়োগ নতুন ডিআইজি ও পুলিশ কমিশনার
- আপডেট সময় : ০২:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ২১২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার নিয়োগ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা তিনটি প্রজ্ঞাপনে এই বদলির ঘোষণা দেওয়া হয়।
এসএমপি’র নতুন কমিশনার হিসেবে মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) ও ডিআইজি হিসেবে মো. মুশফেকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। রেজাউল করিম এডিশনাল ডিআইজি হিসেবে এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। এর আগে ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার। ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়ে তিনি
সিলেটে নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে, মো. মুশফেকুর রহমান ঢাকা পুলিশের এসবি’র এসপি (পুলিশ সুপার) ছিলেন। সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি পেয়ে নিয়োগ পেয়েছেন সিলেটে । বিষয়টি সাংবাদিকদের-কে নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।






















