সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

বি সি বি থেকে পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন না দে ল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল। আজ বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটুও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। জানা গেছে, নাদেল আজ সরাসরি বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন না। তিনি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নাদেলের পদত্যাগের বিষয়টি সভা শেষে নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বছরের পর বছর কুক্ষিগত করে রেখেছিলেন শফিউল আলম নাদেল। তিনি সিলেট বিভাগীয় কোটায় বিসিবিতে ঢুকে পড়েন। আওয়ামী লীগের এই নেতা গত জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন নাদেল। তার অবস্থান নিয়ে নানা কানাঘুষা আছে। তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন বলেও গুঞ্জন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খোঁজছে বলেও জানা গেছে।এদিকে, তানভীর আহমেদ টিটু নারায়ণগঞ্জের শামীম ওসমানের শ্যালক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বি সি বি থেকে পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন না দে ল

আপডেট সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪