সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা আওয়ামী লীগের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। এই শুভ দিনে দেশে-বিদেশে অবস্থানরত সব সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ। রোববার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার জীবনাচারণ ও কর্ম দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন এবং বিদ্বেষ দূর করে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগও সমাজে সমতায় বিশ্বাসী। হাজার বছর ধরে এদেশের মানুষ ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে সহাবস্থান করে আসছে। সময়ে সময়ে এদেশে কিছু হায়েনার কবলে পড়ে ধর্মীয় বিদ্বেষ ও হানাহানি শুরু হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুদের ওপর চলে অকথ্য নির্যাতন। খুন, ধর্ষণ, লুটতরাজ- হেন কোনো অপরাধ নেই যা তাদের বিরুদ্ধে সংঘটিত হয়নি। ভুলুণ্ঠিত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, মাথাচাড়া দিয়েছিল মৌলবাদ, জঙ্গিবাদ।  সেই দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে আওয়ামী লীগ সভাপতি ও পাঁঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ যখন শান্তি-সম্প্রীতির পথে এগিয়ে চলেছিল তখন একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে উদ্ভূত পরিস্থিতি তৈরি করে, আবারও হিন্দু সম্প্রদায়ের ওপর চলে নিপীড়ন। 

তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার- এই বিশ্বাস বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের প্রতিটি মানুষ আনন্দের সঙ্গে, নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে, দেশ ও সমাজের শান্তি, সৌহার্দ্য বজায় রেখে বসবাস করবে বলে আমরা বিশ্বাস করি। বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম দেশের সব নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা আওয়ামী লীগের

আপডেট সময় : ০৭:৩৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪