সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সাবেক স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে আসামি করে সিলেটে আরেকটি মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করে সিলেটে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) দুপুরে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মহানগরের কাজিটুলা এলাকার বাসিন্দা মাহবুব হোসাইন (৩০)।

গত ১৯ জুলাই বেলা আড়ইটা দিকে নগরে দরগাহ গেইট এলাকায় ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন তিনি। 

মামালা আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাপুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার এজাহারে ৮৭ জন আসামির নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

 সাবেক স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী ছাড়াও মামলার উল্লেখযোগ্য কয়েকজন আসামি হলেন- সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অব কমার্সের সদ্যসাবেক সভাপতি তাহমিন আহমদ ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ। 

 এর আগে ২১ আগস্ট সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমদের দায়েরকৃত একটি মামলায় সাবেক স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে আসামি করা হয়। এছাড়াও সিলেটে দায়েরকৃত আরও একাধিক মামলায় আসামি হয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে আসামি করে সিলেটে আরেকটি মামলা

আপডেট সময় : ০৩:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪