সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সিলেট হকার নেতার মামলায় প্রধান আসামি আনোয়ারুজ্জামান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

এক মাস পর  সিলেট সিটি করপোরেশনের সদ্যসাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রধান আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন এক হকার নেতা। গত ২৩ জুলাই সিলেট মহানগরের লালদীঘিরপাড় (অস্থায়ী) হকার্স মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বৃহস্পতিবার (২২ আগস্ট)  সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সিলেট জেলা শ্রমিক দল ও হকার নেতা মো. রুহুল আমিন রুবেল।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি মো. সায়েম খান। মামলায় আনোয়ারুজ্জামান ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (৫০), অতিরিক্ত পুলিশ-কমিশনার (ক্রাইম উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার (৪০), বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতয়ালী মডেল থানার সদ্য বদলি হওয়া অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন সিপন, মেয়রের সহকারী শহীদ চৌধুরী (৫৫), বঙ্গবন্ধুু প্রজন্মলীগ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. ছুরত আলী (৪৬), হকার নেতা রুমন আহমদ (৩২) ও রকিব আলী (৫০)। মামলাটিতে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মোমেন মামলাটি আমলে নিয়ে এফআইআর দাখিল করতে কোতোয়ালি থানাপুলিশকে নির্দেশ দেন। 

এজাহারে বলা হয়- অভিযুক্তরা চাঁদা না পেয়ে গত ২৩ জুলাই বিকেলে লালদিঘীরপাড় হকার পুনর্বাসনকৃত মাঠে হকারদের উপর হামলা চালান। এ সময় হামলাকারীরা ব্যবসায়ীদের দোকানের লাখ লাখ টাকার মালামাল লুটে নেয় এবং দোকানগুলো তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে। এমনকি ব্যবসায়ীদের অবরুদ্ধ করে তাদের উপর শারিরীক নির্যাতন চালায়। এসময় তারা আটজন হকার ব্যবসায়ীকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে আটকে রেখে রাতভর নির্যাতন করে। পরদিন ২৪ জুলাই তাদেরকে আদালতে প্রেরণ করলে পরে তারা জামিনে ছাড়া পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট হকার নেতার মামলায় প্রধান আসামি আনোয়ারুজ্জামান

আপডেট সময় : ১১:৫৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪